পোস্টগুলি

হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ইসরাইলের সঙ্গে ভিসামুক্ত চুক্তি স্থগিত আমিরাতের

ইসরাইলের সঙ্গে চুক্তির পর আমিরাতে ব্যাপক সাইবার হামলা

এবার প্রকাশ্যে আমিরাত ও বাহরাইন সফর করবেন নেতানিয়াহু

ভ্যাকসিন গ্রহণ করেছেন আমিরাতের প্রধানমন্ত্রী

ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করলো আমিরাত, চালু হচ্ছে বিমানের সরাসরি ফ্লাইট

আমিরাত-ইসরাইল চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে হাজারো মুসলমানের বিক্ষোভ

ইসরাইলকে স্বীকৃতি দেবে ওমান ও বাহরাইন, ইউএই’কে অভিনন্দন

১১ বছরের মেয়েকে প্রিন্স সালমানের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন দুবাই শেখ!

এবার দুবাই ও ইসরাইলে হামলা করবে ইরান!

ইমরান ও মোদিকে ফোনে যা বললেন দুবাইয়ের যুবরাজ

আফগানিস্তানে বোমা হামলায় আরব আমিরাতের ৫ কূটনীতিক নিহত

এমিরেটসের বিমানে সাপ, ফ্লাইট বাতিল

আরব আমিরাতে বাঘ পোষার ওপর নিষেধাজ্ঞা