নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

পালিয়ে গিয়েও রক্ষা হলোনা রোহিঙ্গা শিশুটির ! এ যেন নতুন আয়লান, সোস্যাল মিডিয়ায় তোলপাড়

রোহিঙ্গা শিশুটি প্রাণ বাঁচাতে পরিবারের সঙ্গে মংডু থেকে নৌকায় করে কক্সবাজার অভিমুখে রওনা হয়েছিল। অতঃপর বর্মার সীমান্তরক্ষী পুলিশের (Burmese Border Guard Police) গুলিতে নিহত।
যা নিয়ে চলছে সোস্যাল মিডিয়াতে তোলপাড়, অনেকেই এই ছবি দিচ্ছেন ফেসবুকের কভার ফটো হিসেবে। এ যেন নতুন আয়লান কুর্দি ..

সাংবাদিক সজিব ঘোষ শিশুটির ছবি ফেসবুকে আপ করে লিখেন, “আমি এই মৃত্যুকূপের বাসিন্দা!”
কবি ও সাংবাদিক শাকিল মাহমুদ লিখেছেন, “মিয়ানমার নামের রাষ্ট্রর বাপ মা কে?”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ লিখেছেন, “Curse on Suchi, Buddhist terrorists of Myanmar.”

 সাংবাদিক হাবিবা নাসরিন তার ফেসবুকে লিখেন।

দুনিয়ার থেকে কেঁদে ফিরে যায় বেহেস্তি মেহমান
তুমি মুখ বুজে সয়ে যাও তবু নিদারুণ অপমান
বাঁচে না তো ওরা, মরে যায় শুধু, বেঁচে থাকারাও মৃত
মুসলিম তুমি কোন গরিমায় বুক করো স্ফীত!



 আকতার নামে একজন ফেসবুকে লিখেন।
আরবের লম্বা কোর্তা তুমি আজ মানবতাহীন, তোমার বিবেক আজ কান্ডজ্ঞান এবং অস্তিত্বহীন...
মায়ানমারের শিশু, বৃদ্ধা, মা-বোনেরা নির্যাতিত, নিষ্পেষিত, ধর্ষিত, দারিদ্রে অতিষ্ঠ এক মানবেতর জীবন করছে। আর তুমি অন্যর গোলাম হয়ে গালফ ক্লাব টূর্ণামেন্টে কোটি মিলিয়নের পুরষ্কার তুলে দিচ্ছ কার হাতে!!!!
হে বিশ্ব মিডিয়া!! এটা কোন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া নয়, মায়ানমারের নিরীহ এক রক্তাক্ত শিশু!!

আবদুস সামাদ রাজু নামে একজনে লিখেন: মুখ থুবড়ে পড়া অগ্নিমন্দ্র ইতিহাস!
মানুষ/রোহিঙ্গা/ মুসলমান শিশু উপুড় হয়ে পড়ে আছে বাংলাদেশ উপকুলে তাবৎ দুঃখ, ক্ষোভ আর হাসির ফল্গুধারা সমেত।

মাহফুজ চৌধুরী লিখেন: একদিন আমাকে আপনাকে বাংলাদেশের সব মানুষ কে আল্লাহর দরবারে এই রোহিন্গা শিশু টির জন্য জবাব দিহি করতে হবে তার মৃত্য চেয়ে সেদিন আমাদের শাস্তি কঠিন হবে ..

সাইফ শামীম লিখেন:মনে হচ্ছে সারা দুনিয়া তার সমস্ত শক্তি নিয়ে মুসলমানদের উপর ঝাপিয়ে পড়েছে। যেন সারা পৃথিবীর একমাত্র প্রতিপক্ষ এই ইসলাম আর মুসলমানরা!!!!
MH Raju: বিশ্ববিবেক না। বাঙ্গালির বিবেক কোথায় ??

জাতি হিসেবে আমরা সত্যিই লজ্জিত।
এই কারণে যে আমরা মিয়ানমারের মত একটা রাষ্ট্রের প্রতিবেশি।

আর এই কারণে যে, মানবিকতার কারণেও আমরা বর্ডার খুলছিনা।

সরকারকে বলতে চাই,
১৯৭১ সালে ভারত যদি বর্ডার না খুলতো তাহলে আমাদের যে অবস্থা হতো ; আমরা আজ বর্ডার না খুলায় রোহিংগাদের সেই অবস্থাটাই হচ্ছে।

আমরা বাঙ্গালি জাতি। আমরা লজ্জিত হতে চাইনা। গর্বিত ও মহান হতে চাই।
ফেসবুক থেকে

মন্তব্যসমূহ