জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আরব আমিরাতে বাঘ পোষার ওপর নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাতের সরকার জানিয়েছে, বাঘ এবং সিংহসহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী নিজ গৃহে পোষা যাবে না।
এ ধরনের বন্যপ্রাণী পোষার উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে সে দেশে।
আরব আমিরাতের সমাজের নিজের বাড়িতে পোষা চিতাবাঘ রাখা আভিজাত্যের বিষয় বলে মনে করা হয়।
কিন্তু এখন থেকে বাড়িতে এ ধরনের পোষা প্রাণী রাখলে জেল-জরিমানা করা হবে।
আরব আমিরাতের অনেক বাসিন্দা নিজের পোষা চিতা বাঘের ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন।
সোশ্যাল মিডিয়ায় এমন ছবি দেখা গেছে যেখানে গাড়ির পেছনে পোষা সিংহ বসে আছে।
এছাড়া সমুদ্র সৈকতে পোষা চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখা গেছে।
কিন্তু এ ধরনের প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর বিপদ সম্পর্কে উদ্বিগ্ন হয়েছে কর্তৃপক্ষ।
নতুন আইনে বলা হয়েছে, বিপদজনক সব ধরনের বন্যপ্রাণী ক্রয় করা কিংবা বাড়িতে রাখা যাবেনা ।
এসব প্রাণী এখন থেকে শুধুই চিড়িয়াখানা, বন্য প্রাণী পার্ক এবং গবেষণা কেন্দ্রে রাখা যাবে।
কেউ যদি এ ধরনের বন্য প্রাণী জনসম্মুখে নিয়ে বের হয় তাহলে তাকে ছয় মাসের জেল এবং পাঁচ লাখ দিরহাম জরিমানা করা হবে।
শুধু বন্য প্রাণী ছাড়াও যারা বাড়িতে পোষা কুকুর রাখেন তাদেরও অনুমতি নিতে হবে।
তবে কুকুরকে অবশ্যই টিকা দিতে হবে, যাতে কুকুরের কামড়ে কেউ রোগাক্রান্ত না হয়।
কুকুরকে টিকা না দিলে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। বিবিসি

মন্তব্যসমূহ