জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এবার প্রকাশ্যে আমিরাত ও বাহরাইন সফর করবেন নেতানিয়াহু

 




সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইরে ঐতিহাসিক সফরে যাচ্ছেন ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


মঙ্গলবার ইসরাইলের সরকার সমর্থক একটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।  


খবরে বলা হয়, চলতি সপ্তাহে নেতানিয়াহুর সৌদি সফরে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হলেও আমিরাত বা বাইরাইনের ক্ষেত্রে এ ধরনের কোনো রাখঢাক থাকছে না।  আরব দেশগুলোতে ইসরাইলি কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর হচ্ছে। 


বাহরাইনের যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।  


মধ্যপ্রাচ্যের দুই দেশে নেতানিয়াহুর সফরসূচি চূড়ান্ত করতে এখন ব্যস্ত সময় পার করছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর।


সফরে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাত করবেন নেতানিয়াহু। 


নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, আমি খুবই আনন্দিত যে খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের জনগণ ও দেশগুলোর সঙ্গে শান্তির ফল আসছে। বাহরাইন সফর করতে খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি আমি আনন্দের সঙ্গে করব। এ ছাড়া সর্বপ্রথম বাহরারাইনি প্রতিনিধি দল গত বুধবার ইসরাইল সফর করেছেন। 


যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। আর আমিরাতকে অনুসরণ করেই স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। 


মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।  এতে সঙ্গ দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ কয়েকটি আরব দেশ। 


বেনিয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ