নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করলো আমিরাত, চালু হচ্ছে বিমানের সরাসরি ফ্লাইট

 




ইহুদিবাদী ইসরাইলকে যে আইনের বলে সংযুক্ত আরব আমিরাত এতদিন বয়কট করে আসছিল এবং তেল আবিবের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য ও লেনদেন বন্ধ ছিল সে আইন বাতিল করেছে আবুধাবি সরকার। গত ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।


আজ (শনিবার) সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম এ ঘোষণা প্রচার করেছে। বার্তা সংস্থাটি বলেছে, ১৯৭২ সালে প্রণীত ইসরাইলকে বয়কট করা বিষয়ক ১৫ নম্বর কেন্দ্রীয় আইন বাতিল করার জন্য পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান একটি ফরমান জারি করেছেন। এই ফরমানের কার্যপরিধি উল্লেখ করে বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ইসরাইলে বসবাসরত লোকজনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং লেনদেন করতে পারবেন। এজন্য তারা প্রয়োজনে চুক্তিও করতে পারেন।


এই ফরমানের কারণে এখন থেকে ইসরাইলের যেকোনো ধরনের পণ্য বা মালামাল সংযুক্ত আরব আমিরাতে রাখা ও বিক্রি করা যাবে।


এদিকে, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট আগামী সোমবার চালু হবে। আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রথম ফ্লাইট ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।


এ বিমানে থাকবে ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার।

পার্সটুডে

মন্তব্যসমূহ