হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এমিরেটসের বিমানে সাপ, ফ্লাইট বাতিল

এবার এমিরেটস এয়ার লাইনসের একটি বিমানের ভেতরে ‘বিপজ্জনক’ সাপ পাওয়া গেছে। এ জন্য ওমান থেকে দুবাইগামী বিমানের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ রোববার এ তথ্য জানিয়েছে।

বিমানের লাগেজ হোল্ডারের মধ্যে সাপটি পাওয়া যায়। এমিরেটসের ইকে-০৮৬৩ ফ্লাইটটি ওমানের রাজধানী মাস্কাট থেকে উড়ান দেওয়ার কথা ছিল। পরে তা বাতিল করা হয়।
তবে সেটি কী সাপ ছিল তা চিহ্নিত করতে পারেনি বিমান কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, সাপটি বিপজ্জনক ছিল।

দেশটির বিমান পরিবহন ব্যবস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে দুবাইয়ের সংবাদমাধ্যম জানায়, যাত্রীরা বিমানটিতে ওঠার আগেই সাপটিকে পাওয়া যায়।

পরে পুনরায় বিমানটি ছাড়ার আগে সেটি ভালোভাবে তল্লাশি করা হয় এবং সেটি কয়েক ঘণ্টা পর তার গন্তব্যে পৌঁছায়।

এর আগে গত বছরের নভেম্বরে মেক্সিকোর একটি ফ্লাইটে বিমানের কম্পার্টমেন্ট থেকে একটি লম্বা সাপ পড়ার ঘটনা ঘটে। এতে ভীতসন্তস্ত হয়েছিলেন যাত্রীরা। এনটিভি

মন্তব্যসমূহ