জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আফগানিস্তানে বোমা হামলায় আরব আমিরাতের ৫ কূটনীতিক নিহত

আফগানিস্তানের কান্দাহারে এক বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঁচ কূটনীতিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের ওই হামলায় আমিরাতের রাষ্ট্রদূত জুমা আল-কাবিসহ ১৭ জন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আরব আমিরাতের স্থানীয় সংবাদমাধ্যম এমিরাতি জানিয়েছে, বুধবার দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আমিরাত কর্তৃপক্ষ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাখতুম, ইউএই-র প্রধানমন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট টুইটারে জানিয়েছেন, ‘এই বোমা হামলা ও হত্যাকাণ্ডের মানবিক, নৈতিক বা ধর্মীয় বৈধতা থাকতে পারে না।’

ইউএই দূতাবাসে অনুষ্ঠিত জ্যেষ্ঠ কর্মকর্তা ও কূটনীতিকদের এক বৈঠক চলাকালে ওই বোমা হামলা চালানো হয়।

তালেবান ওই হামলা চালায়নি বলে দাবি করেছে। তারা জানায়, ‘অভ্যন্তরীণ স্থানীয় শত্রুতার জের ধরে ওই হামলা চালানো হয়।’

এদিকে, রাজধানী কাবুলে মঙ্গলবার জোড়া বোমা হামলায় নিহতের হন ৩০ জন। ওই হামলায় আহত হন অন্তত ৮০ জন। জোড়া বোমা হামলাএ প্রথমটি ছিল একটি আত্মঘাতী হামলা; অপরটি গাড়িবোমা হামলা। একই দিনে হেলমান্দ প্রদেশে বোমা হামলায় নিহত হন আরও সাতজন।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্যসমূহ