তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ডাক্তাররা মরছেন, হুজুররা মরছেন না: গবেষণায় যা পেলেন ড. মাহফুজুর রহমান

 




করোনায় হুজুররা কেন মারা যাচ্ছেন না তার একটা ব্যখ্যা দাঁড় করালেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান।


রোববার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ‘গণমাধ্যম ও বেসরকারি হাসপাতালের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন এ ব্যখ্যার বিশ্লেষণ করেন ড. মাহফুজুর রহমান।


তিনি বলেন, করোনার সময়ে ডাক্তাররা অনেক মারা গেছেন। কিন্তু একজন হুজুর যে শতশত মানুষকে নিয়ে নামাজ পড়ছেন; এমন কেউ কী মারা গেছেন? আমার জানা নেই। করোনায় কোন হুজুর মারা গেছে আমি এখন পর্যন্ত কোন মিডিয়াতে পাইনি। এর কারণ হচ্ছে একজন হুজুর দিনে পাঁচবার ওযু করেন। এর ফলে তার সারা শরীর পরিষ্কার করতে হয়। ওযু কতটা ইফেক্টিভ করোনা প্রতিরোধে তা আপনারা বিবেচনা করুন।


সেমিনারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ জানান, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত রয়েছে। আগের চেয়ে করোনা চিকিৎসায় চিকিৎসকদের দক্ষতা বেড়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, করোনায় মোকাবেলায় বেসরকারি হাসপাতালগুলো রোগীদের পাশে থাকবে। এসময় ভ্যাকসিনই একমাত্র প্রতিরোধক নয়, করোনার ভয়াবতা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান বক্তারা।

মন্তব্যসমূহ