পোস্টগুলি

হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

করোনা : শনাক্ত আরো বেড়েছে, মৃত্যু ১

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮

কক্সবাজারে এবার অষ্টম শ্রেণির ছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ

ব্যালট ছিনতাইকালে নৌকার সমর্থক বাবা-মেয়ে আটক

‘ভোট দিয়ে কী অইব, ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না’

কক্সবাজারে পর্যটক ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৫

লঞ্চে আগুন : মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

২৭ সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না

সাবেক প্রধান বিচারপতি সিনহার দুর্নীতি মামলার রায় ৫ অক্টোবর

টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধানমন্ত্রী

শাহজালালে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১

সিআইডির অতিরিক্ত ডিআইজিকে অবসরে পাঠাল সরকার

করোনায় আরও ৮৮ জনের মৃত্যু

জিয়ার মাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষ

আফগানফেরতরা বাংলাদেশে প্রবেশ করলে গ্রেপ্তার : ডিএমপি কমিশনার

আফগানিস্তান থেকে ৪৫ হাজার মানুষ উদ্ধারে বিমান বাংলাদেশকে প্রস্তাব যুক্তরাষ্ট্রের

করোনায় আরো ১৭৪ জনের মৃত্যু

দেশেই তৈরি হবে চীনের টিকা, চুক্তি সই

আইসিইউতে রওশন এরশাদ