প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

চীনের ঝিজিয়াংয়ে ম্যাসেজ পার্লারে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু

রবিবার চীনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ ঝিজিয়াংয়ের একটি ম্যাসেজ পার্লারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বিকেলে প্রদেশের তিয়ানতাই এলাকার একটি পায়ের ম্যাসেজ পার্লারে আগুন ধরে যায়। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দু’জন।

চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লারটিতে আগুন ধরে যাওয়ার পর কর্মচারীদের জানালা দিয়ে লাফ দিয়ে বের হতে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক দল সেখানে পৌঁছায়। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।


প্রসঙ্গত, চীনে ভবন নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া ভবন থেকে বের হওয়ার পথ প্রায় রুদ্ধ থাকায় দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও বেড়ে যায়।আরটিএনএন

মন্তব্যসমূহ