পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

এবার দুবাই ও ইসরাইলে হামলা করবে ইরান!



ইরাকে মার্কিন সামিরক স্থাপনায় হামলার জেরে যদি পাল্টা কোনো হামলা হয় তাহলে এবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই ও ইসরাইলে হামলা করবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে এমন হুমকি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ইরানের বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ইরানের ওপর আর কোনো হামলা চালালে আইআরজিসি ছাড়াও ইসরাইলের হামলা করবে হিজবুল্লাহ।

আইআরজিসি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে। তাতে বলা হয়েছে, অপরাধমুলক কর্মকান্ডে যুক্তরাষ্ট্র থেকে আলাদা করে দেখা হবে না জায়নবাদী ইসরাইলকে।

এতে আরো বলা হয়, আমরা প্রচণ্ড শয়তান, রক্তপিপাসু ও অহংকারী মার্কিন শাসকদের সতর্ক করে দিচ্ছি। যদি ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো হয়, তাহলে আরো বেদনাময় ও কঠোর জবাব দেয়া হবে।

এদিকে আইআরজিসে তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কতা দিয়ে বলেছে, যদি ইরানের মাটিকে টার্গেট করা হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসলাইলের হাইফাতে হামলা চালাবে তারা।

মন্তব্যসমূহ