ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৫

ইরানে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩৫ জন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় ১২.৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও আটকা পড়ে আছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। খনির মাঝে প্রচুর গ্যাসের কারণে উদ্ধার তৎপড়তা ব্যাহত হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, খনিটিতে ৫০০ শ্রমকি কাজ করছিলো। ইতোমধ্যে ইরানের শ্রমমন্ত্রীকে সেখানে পাঠিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

লরি ইঞ্জিন চালু করতে গিয়ে গ্যাস বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্যসমূহ