তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়াকে গণধর্ষণ



সাভারের আশুলিয়ায় বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় স্বামীকে আটকে রেখে এক পোশাককর্মীকে (২৪) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিক মো. কালামকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকিরবাড়ি থেকে অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে (১৪ জানুয়ারি) কালামের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটক মো. কালাম (৪৫) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার বাসিন্দা।

নির্যাতিত নারীর অভিযোগ, পশ্চিম জামগড়া এলাকায় মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে পোশাক কারাখানায় কাজ করেন ওই নারী। মঙ্গলবার রাতে পরিবহন চালক স্বামী ও তিনি নিজ কক্ষেই ছিলেন। রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম তার পাঁচ সঙ্গী নিয়ে ডিসেম্বর মাসের দুই হাজার টাকা ভাড়ার জন্য তাদের কক্ষে আসেন।

এ সময় কারখানায় তাদের বেতন পরিশোধ করা হয়নি বলে বাড়ির মালিককে জানান তিনি। কিন্তু বাড়ির মালিক কালামের সহযোগী দুজন ওই নারীর স্বামীকে পাশের কক্ষে নিয়ে আটকে রাখেন। এরপর ওই নারীর স্বর্ণের চেইন, চুড়ি, কানের দুল ও নাকফুল খুলে নেন তারা। এরপর তিনজন তার হাত-পা চেপে ধরে এবং বাড়ির মালিক ধর্ষণ করে। বাকি তিনজন ভোর ৪টা পর্যন্ত তাকে গণধর্ষণ করে। সকালে আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন ওই নারী।

অভিযোগ পাওয়ার পর আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ঘটনাস্থল গিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত বাড়ির মালিক মো. কালামকে আটক করেন। অন্য অভিযুক্তদের এখনও আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, ওই নারী শ্রমিকের অভিযোগ পাওয়ার পরপরই বাড়ির মালিক কালামকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় গণধর্ষণের শিকার নারী বাদী হয়ে মামলা করেছেন।

মন্তব্যসমূহ