পোস্টগুলি

হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে যোগ দিলেন বশিরুল আলম

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

টানা ৫ দিন দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

শপথ নিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

তুষারপাতে নাকাল আফগানিস্তান, ১২৪ জনের মৃত্যু

বাবার পরিচয়হীন সন্তানের অভিভাবক মা : হাইকোর্ট

ন্যাটো নিয়ে সমর্থন আশা না করতে সুইডেনকে এরদোয়ানের হুঁশিয়ারি

ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনা

নিরীহ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইলি সেনাবাহিনী

গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছি : মির্জা ফখরুল

ক্যালিফোর্নিয়ায় তিন দিনে দ্বিতীয়বার গোলাগুলি, নিহত ৭