পোস্টগুলি

জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনায় আরও একটি মৃত্যুহীন দিন

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরও দুই লাশ উদ্ধার

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত (ভিডিও)

রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে যা জানা গেল

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে হাইকোর্টের কমিটি গঠন

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ইউক্রেনে রাসায়নিক অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে রাশিয়া : যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ছাড়ালো

চবির হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

ইউক্রেনে ৬ হাজার রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

দ্বিতীয় ডোজের গণটিকা শুরু ২৮ মার্চ