প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

এতিমখানার তিন শিশু ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুলনা শহরে সরকারি শিশু সদনের তিনটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ঐ সদনের বেশ কিছু এতিম শিশু কাছেই একটি স্কুলে যায়। স্কুলটির নাম টুটপাড়া মডেল প্রাইমারী স্কুল।
সেই স্কুলের একজন দপ্তরী প্রতিদিন শিশু সদন থেকে কিছু এতিম শিশুকে স্কুলে আনা নেয়া করতো।
এসময় সে পাঁচ থেকে আট বছর বয়সী তিনটি এতিম শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
খুলনা সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, "অভিযোগ ওঠার পর একটি মামলা হয়েছে এবং ঐ শিশুদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ স্কুলটির সেই দপ্তরীকে গতকালই গ্রেফতার করা হয়েছে।"
মি ইসলাম বলছেন, তারা তদন্ত করতে স্কুলটিতে যাওয়ার পর স্কুলের অন্যান্য ছাত্রীরা তাদের শরীরে হাত দেয়া সহ ঐ কর্মচারীর অন্যান্য কিছু যৌন হয়রানিমূলক আচরণের কথা পুলিশকে জানিয়েছে।
খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান জানিয়েছেন, বিষয়টি তদন্তে প্রশাসন থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানিয়েছেন শুরুতে ৮ই নভেম্বরের একটি ঘটনা প্রকাশিত হয়।
এর পর আরো দুজন ছাত্রীর ক্ষেত্রে এমন ঘটনা আগে ঘটেছে বলে অভিযোগ ওঠে।
তিনি আরো বলেন, স্কুলের সহপাঠীদের কাছে ঐ শিশুরা বিষয়টি জানালে সেটি তাদের অভিভাবকদের গোচরে আসে।
আর সেভাবেই স্কুলের অন্য ছাত্রীদের ক্ষুব্ধ অভিভাবকদের কাছ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ আসে।বিবিসি

মন্তব্যসমূহ