জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জিয়ার মাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষ

 




রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এ সময় পুলিশকে একাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।


মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এ সংঘর্ষ হয়।


ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মামুন খান নয়া দিগন্তকে বলেন, বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি ছিল। কর্মসূচি পালন করতে ঢাকা মহানগর বিএনপির সাথে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাজারে এসেছিলেন। এ সময় নেতাকর্মীরা মাজারে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয় ও একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, ‘কোনো মতে আমরা জীবন নিয়ে ফিরে এসেছি।’


তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ