জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনায় আরো ১৭৪ জনের মৃত্যু

 


মহামারি করোনাভাইরাসে রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।


দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৯৫৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে। সোমবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ এক হাজার ৯৬৬ জন।

 

এর আগে রোববার (১৫ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৮৮৪ জনের দেহে।

 

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৯৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৮৮৬ জন।

 


গতকাল রোববার (১৫ আগস্ট) মারা যান ৮ হাজার ৬৫০ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৪৬ হাজার ২২ জন। আর শনিবার (১৪ আগস্ট) মারা যান ১০ হাজার ১৫৫ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ২১ হাজার ৩৯৬ জন। ফলে পরপর তিনদিন বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিন্মমুখী।


 

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৩ লাখ ৭৪ হাজার ৬৮৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৪১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৮১৩ জন।


করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে।

তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৭১৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৫৬১ জনের।


আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ২৫ হাজার ১৭৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৬৭৫ জনের।

 


আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৩৬ লাখ ৪ হাজার ৯৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ২১৮ জনের।


আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৮৩৬ জন। মারা গেছেন এক লাখ ৭০ হাজার ৪৯৯ জন।


এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৪ লাখ ৭১ হাজার ৩৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ১২ হাজার ৬৫৬ জন।

 


আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।


২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

মন্তব্যসমূহ