জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিবস্ত্র করে নির্যাতন চালানো হয় গৃহবধূকে: র‍্যাব

 

ফাইল ফটো


কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়েই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃত দেলোয়ার ও তার সহযোগীরা।


সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় র‍্যাব। র‍্যাব জানায়, ভূক্তভােগী নারী তার স্বামীর সাথে সাংসারিক বিষয়াদি নিয়ে বনিবনা না থাকার সুযোেগকে কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ী দেলােয়ার ও তার ৩/৪ জন সহযােগী ওই নারীকে কুপ্রস্তাব দেয়।


ভূক্তভাগী ওই নারী তাদের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে বিবন্ত্ৰ করে মারধর এবং শারিরীক নির্যাতন চালায় আসামিরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এ কথা স্বীকার করেছে।


গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ছড়িয়ে দেয়ার মামলার প্রধান আসামি বাদল ঢাকা হতে এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার রাতে এই ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক রহিম। বর্বর এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে।

মন্তব্যসমূহ