জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ক্যালিফোর্নিয়ায় তিন দিনে দ্বিতীয়বার গোলাগুলি, নিহত ৭

 




যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনা বেড়েই চলেছে। দেশটির ক্যালিফোর্নিয়ার একটি শহরের দুই জায়গায় নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৭জন নিহত হয়েছেন।


সোমবার স্যান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে শহরে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।


শহরটিতে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন নিহতের পর সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে স্যান মাটেও কাউন্টি শেরিফের দপ্তর।


স্যান ফ্রান্সিসকো ক্রনিকল শেরিফ দপ্তরের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর এক ডেপুটি স্যান মাটেও কাউন্টি শেরিফ বিভাগের একটি সাবস্টেশনের পার্কিং লটে সন্দেহভাজন গুলিবর্ষণকারীর গাড়িটি দেখতে পান। তদন্তকারীরা সেখান থেকে ৬৭ বছর বয়সি ওই ব্যক্তিকে শান্তিপূর্ণভাবে নিজেদের হেফাজতে নিয়ে যায়।


গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রটিও তার গাড়িতে পাওয়া যায়।


এর আগে শনিবার রাতে হাফ মুন বে থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেরি পার্ক শহরে নির্বিচার গুলিবর্ষণের আরেকটি ঘটনা ঘটে, শেষ খবর পর্যন্ত ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।


সবশেষ হামলায় অভিযুক্ত ৬৭ বছর বয়সি ঝাও চুনলিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কী কারণে হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তদন্তকারীরা।


বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি।


যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, ২০২২ সালের নভেম্বর পর্যন্ত দেশটিতে ছয় শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ৬০০-এর বেশি মানুষ প্রাণ হারান।

মন্তব্যসমূহ