জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

অস্ট্রেলিয়ার দাবানল: মানুষ দেখলেই জড়িয়ে ধরছে ভয়ার্ত প্রাণীগুলো



দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। কোনোভাবেই এই প্রাকৃতিক দুর্যোগ সামলাতে পারছে না দেশটির সরকার। সবাই প্রার্থনা করছে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামে। দুই মাসের বেশি ধরে চলা ভয়াবহ দাবানলে প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী মারা গেছে। আর নিহত হয়েছেন প্রায় ৩০ জন মানুষ। দাবানল এখনো বেড়েই চলেছে। ইতিমধ্যেই দেশটির ৬ রাজ্যের ৪ টিই দাবানলের কবলে পড়েছে।


সবচেয়ে বিপদে আছে বনের বাসিন্দা পশুরা। চারদিক থেকে এমনভাবে আগুন তাদের এমনভাবে ঘিরে ধরছে যে, পালানোর সুযোগটাও পাচ্ছে না! অসংখ্য প্রাণী কোনোমতে পালিয়ে জনবসতিতে চলে এসেছে। অস্ট্রেলিয়ার মানুষজন এই দূর্গত প্রাণীদের আশ্রয় দিয়েছে। তাদের চিকিৎসা এবং খাবারের ব্যবস্থাও করে দিচ্ছে মানুষ। সেই ভয়ার্ত পশুগুলো মানুষ দেখলেই এখন জড়িয়ে ধরছে! বোবা মুখে ভাষা ফোটে না, কিন্তু কাতর আর্তিতে চাইছে সাহায্য।


দগ্ধ-অর্ধদগ্ধ প্রাণীগুলোর ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়া। যেই দেখছে, তার চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা। নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৩৬ লাখ হেক্টর জমি পুড়ে গেছে যা ইউরোপের দেশ বেলজিয়ামের থেকেও বড়। কুইন্সল্যান্ডে ২ লাখ ৫০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। এছাড়া ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ৮ লাখ ২০ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। এই ভয়াবহ দাবানল মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করেছে অস্ট্রেলিয়ার সরকার। তবুও থামছে না আগুনের ভয়াবহতা। 

মন্তব্যসমূহ