কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল কোয়ারেন্টাইনে



করোনাভাইরাস সতর্কতায় কোয়ারেন্টাইনে গেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। রোববার এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন সেইবার্ট।

তিনি বলেন, শুক্রবার এক ডাক্তারের সাথে বৈঠক করেন মার্কেল। পরে সেই ডাক্তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়লে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর। এ সময় তিনি বাড়িতে থেকেই সরকারি সব কার্যক্রম চালাবেন।

দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে ৯৩ জনের। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় আড়াই হাজার। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের বেশি। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি।

নিউজ: DW

মন্তব্যসমূহ