জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে যোগ দিলেন বশিরুল আলম

 




ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব ড. মুহা. বশিরুল আলম। আজ বুধবার সকালে তিনি প্রতিষ্ঠানটির আগারগাঁও অফিসে যোগ দেন।


এর আগে গত ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বশিরুল আলমকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 


বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা বশিরুল আলম ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার (ভুমি), ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।


সর্বশেষ তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কৃষি মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যুগ্ম সচিব/অতিরিক্ত সচিব হিসেবে প্রায় ৪ বছর কর্মরত ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মরক্কোসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন।




মন্তব্যসমূহ