পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

লন্ডনবাসী ব্লগারেই মজেছে শাহরুখপুত্র আরিয়ানের মন ?



বাবার পরে বলিউড সাম্রাজ্যের কিং তিনি হতে চলেছেন কি না, তার নির্দেশ এখনও পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই আরিয়ান খান শিরোনামে এসেছেন ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি ভার্সনে সিম্বার গলায় ডাবিং করে। পাশাপাশি মুফাসার ভূমিকায় ছিল শাহরুখ খানের কণ্ঠ। সব মিলিয়ে মুগ্ধ দর্শক। সেইসঙ্গে আরও এক বার গুঞ্জরিত সেই প্রশ্ন। যা এর আগে নেটিজেনদের মধ্যে অনেকবার আলোচিত হয়েছে। তা হল, আরিয়ান খান কাকে ডেট করছেন?  এখনও অবধি জানা যায়নি শাহরুখপুত্রের বিশেষ বান্ধবীর নাম।

এর আগে শোনা গিয়েছিল, বোন সুহানার বেস্ট ফ্রেন্ড এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডেই আরিয়ানের বিশেষ বান্ধবী। কিন্তু এখন আবার নতুন এক গুঞ্জন উঠে এসেছে। লন্ডনের এক ব্লগারকে নাকি ডেট করছেন আরিয়ান খান। ইন্টারনেটে ঘুরছে সেই তরুণীর সঙ্গে আরিয়ানের ছবি। সেখানে দু’জনের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ‘বিশেষ সম্পর্ক’-ই ভেবে নিয়েছেন নেটিজেনরা। কালো জ্যাকেটে আরিয়ান আর লাল পোশাকে ওই তরুণীকে দেখে ‘কাপল’ মনে না হয়ে উপায় নেই।

শাহরুখ ভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষায় আছেন। কবে আরিয়ানকে বড় পর্দায় দেখা যাবে?  সে প্রশ্নের উত্তর আসার আগে আরিয়ান চমক দিলেন সিম্বার ভূমিকায় ডাবিং করে। এতে প্রত্যাশার পারদ আরও চড়ল, সন্দেহ নেই। পাশাপাশি আরও গভীর হল জল্পনা, কোন রহস্যময়ীতে মজেছে আরিয়ানের মন ? আপাতত লন্ডনের ব্লগারের নাম, পরিচয় জানতে উন্মুখ অনুরাগীরা।

মন্তব্যসমূহ