তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ঝিনাইদহে আবার ‘জঙ্গি আস্তানা’, অভিযানে নিহত ২

পনেরো দিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন বলে আজ রোববার সকালে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবীর।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযানকালে চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

গতকাল শনিবার গভীর রাত থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বজরাপুর গ্রামের ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, আজ ভোর থেকে বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটি।

পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আত্মঘাতী এক জঙ্গিসহ দুজন নিহত হন।

এর আগে গত ২১ এপ্রিল সন্ধ্যা থেকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ার  ‘জঙ্গি’ আবদুল্লাহ ওরফে প্রভাতের বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন সেখানে অভিযান চালানো হয়। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধরা পড়েনি কোনো জঙ্গিও।

তবে আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়ি থেকে ২০ ড্রাম রাসায়নিক দ্রব্য, বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইস, একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এনটিভি

মন্তব্যসমূহ