পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ছাড়ালো

 




মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়ে গেছে।


ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৫ কোটি ১৮ লাখ ৬ হাজার ৭৮৪ জনে।


আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৪৩ হাজার ৯১৮ জনে।


এছাড়া সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ২৪২ জন।


গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন সাত হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ।


এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১০ লাখ ৬৪ হাজার ১০৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৮৯ হাজার ৪৭৩ জনের।


আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৮০ হাজার ৬৭ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৪৯০৩৮৬ জন।


আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৪২ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৫৮৮ জনের।

মন্তব্যসমূহ