জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরও দুই লাশ উদ্ধার

 




নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী।


আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের শীতলক্ষ্যা-ধলেশ্বরী নদীর মোহনা থেকে একজনের এবং দুপুরে ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হলো।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে এক নারীর লাশ ভেসে ওঠে। তার নাম উম্মে খায়রুন (৪০), তিনি স্কুলশিক্ষিকা ছিলেন।তার ভাই লাশটি শনাক্ত করেছেন।


গোলাম মোস্তফা আরও জানান,তার আগে সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি এখনও কেউ শনাক্ত করেননি। লাশ নারায়ণগঞ্জ নৌথানায় রাখা হয়েছে।


এদিকে, লঞ্চডুবির ঘটনায় রোববার রাতেই ছয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌপুলিশ। যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার জয়নাল ভূঁইয়া (৫৫), আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), স্মৃতি রানী (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০) ও তার মেয়ে ফাতেমা (৭)।

মন্তব্যসমূহ