জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

শীতলক্ষ্যায় মিললো আরও ৬ মরদেহ

 






নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় আজ মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত আরও ছয়জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এমভি সাবিত আল হাসান নামের যাত্রীবাহী ওই লঞ্চটিকে এসটি-৩ নামের এক লাইটার জাহাজ ধাক্কা দিলে সেটি ডুবে যায়।


দুর্ঘটনায় পড়া ওই লঞ্চটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলো। গতকাল সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বিআইডব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ৩৫ ফুট গভীর পানির নিচ থেকে ডুবে যাওয়া লঞ্চটি ক্রেনের মাধ্যমে টেনে তীরে তুলে আনে। রোববার রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত মোট ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।


এরপর আজ মঙ্গলবার ভোর থেকে নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ মরদেহগুলো ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৬ জনের মরদেহ উদ্ধার করে। শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এসব মরদেহগুলো।


মন্তব্যসমূহ