জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট : যুবলীগ নেতা আটক

 




বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে এক নারীর ছবি সংবলিত আপত্তিকর মন্তব্য করায় সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।


আটককৃত জয় উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে।


রোববার দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট বাজারের বাদামপট্টি থেকে তাকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।


জানা যায়, কথিত এক নারীর ছবির সাথে প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য লিখে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। পরে তা স্থানীয় এলাকাবাসী, আলেম ও হেফাজত নেতাকর্মীদের নজরে পড়লে এ নিয়ে আলেমসমাজ ও হেফাজতের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দেয় এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।


এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন বলেন, ‘প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করায় আমরা তাহিরপুর থানায় ওসি আব্দুল লতিফ তরফদারকে অবগত করলে তিনি নিজে

এসে বাদাঘাট বাজারের বাদামপট্টি থেকে এমাদকে আটক করেন।’


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এ নিয়ে যাতে এলাকায় বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ওই যুবককে আটক করে আপাতত পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’


তিনি আরো বলেন, ‘এ নিয়ে পরবর্তী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রোববার দুপুরে আলেমসমাজের নেতৃস্থানীয়দের নিয়ে থানায় মতবিনিময় করি। সবাই নিজ নিজ অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।’


উল্লেখ্য, শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা অবরুদ্ধ হয়েছিলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।


মন্তব্যসমূহ