জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

হরতালের সময় বাড়ানোর এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: হেফাজত

 




হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীকালও হরতাল কর্মসূচি পালন করবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটিকে সঠিক নয় বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।


আজ বিকেলে এ তথ্য জানান তিনি। 


মাওলানা ফজলুল করিম কাসেমী বলেন, হরতালের সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী বিক্ষোভে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে হরতাল কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ কর্মসূচির ঘোষণা দেন।


নিউজ টোয়েন্টিফোর বিডি ডট টিভি

মন্তব্যসমূহ