হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

হেফাজতের ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় নজিরবিহীন হরতাল

 





হেফাজতে ইসলামের ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে স্বতঃস্ফূর্ত হরতাল। হেফাজত কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করছে।


মোদিবিরোধী বিক্ষোভে বায়তুল মুকাররমে মুসল্লিদের ওপর পুলিশের গুলিবর্ষণ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে গুলি করে মোদিবিরোধী আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদের রোববার সারা দেশে হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল নজিরবিহীনভাবে পালিত হচ্ছে।সকাল থেকেই দূরপাল্লাসহ সকল যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এমনকি শহরের প্রধান প্রধান সড়কে রিকশাও চলাচল করছে না।


ভোর থেকে হরতালের সমর্থনে শহরে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করছে হেফাজত কর্মী, মাদরাসার ছাত্র ও আলেম-ওলামাসহ সাধারণ তাওহীদী জনতা।এছাড়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এবং আশুগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও পিকেটিং করছে হেফাজত কর্মীরা। জেলা শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী টহল দিলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


মন্তব্যসমূহ