তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

রাঙ্গামাটিতে ঘুমন্ত জেএসএস সদস্যকে ব্রাশফায়ারে হত্যা

 




রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ঘুমন্ত সংস্কারবাদী জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্যকে ব্রাশফায়ার করে হত্যা করেছে সন্ত্রাসীরা।


শনিবার দিনগত রাত ২টার দিকে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুজ্জাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত জেএসএস সদস্যের নাম রতন প্রিয় চাকমা (৩৫) ওরফে ধীমান।  তিনি একই এলাকার বৃদ্ধ মঙ্গল চাকমার ছেলে। ধীমান উপজেলা নানিয়ারচর সদরে অবস্থান করতেন এবং সেখানে চেয়ারম্যান প্রগতি চাকমার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি সংস্কারবাদী জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য ছিলেন বলে জানা গেছে।


জানা যায়, কর্মস্থল নানিয়ারচর সদর থেকে শনিবার বাঘাইছড়ির নিজ বাড়িতে ফেরেন ধীমান। রাত ২টার দিকে তিনি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হানা দেয়।


এর পর তার বাড়িটি ঘিরে ধীমানকে লক্ষ্য করে অন্তত ৩০-৩৫ রাউন্ড গুলি ছোড়ে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই ধীমান মারা যান।


ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন।


তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


এ ঘটনার পর এলাকায় তল্লাশি চালাচ্ছেন বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা।

মন্তব্যসমূহ