জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমীর অবস্থার অবনতি

 




শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব  শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমীর। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেও আজ শনিবার অবস্থার অবনতি হয়। তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


মুনির আহমেদ জানান, হেফাজত মহাসচিবের ফুসফুসের ইনফেকশন ৪-৫ বছরের পুরনো। এখন সেই ইনফেকশন জটিল আকার ধারন করেছে।


তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাইডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে হুজুরের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

রক্তচাপ এবং হৃৎস্পন্দনও স্বাভাবিক।

চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি। এর আগে গত ১লা ডিসেম্বর ঠাণ্ডাজনিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্যসমূহ