তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

সেলফি তুলতে মাঠে ঢুকে জামাল ভূঁইয়াকে ঘিরে দর্শকের কাণ্ড (ভিডিও)

 





করোনাকালের বায়ো সিকিউর পরিস্থিতিতেও ফুটবল মাঠে ঢুকে পড়েছে দর্শক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় ম্যাচে ঘটেছে এমন ঘটনা। দ্বিতীয়ার্ধ্বের ৭৩ মিনিটে খেলা চলাকালীন নিরাপত্তা বেষ্টনি টপকে মাঠে ঢুকে পড়েন এক যুবক।


ছুঁটে যান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে। মোবাইল ক্যামেরায় সেলফিও তোলেন জেবি সিক্সের সঙ্গে। তবে দ্রুতই রেফারি ও নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান। এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।


তবে করোনার মধ্যে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে বাফুফের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সাম্প্রতিক সময়ে ফুটবল ম্যাচে খুব বেশি না ঘটলেও, ক্রিকেটে প্রায়ই দেখা যায় এমন ঘটনা। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ম্যাচ চলাকালীন সাকিবের এক ভক্ত ছুঁটে আসেন মাঠে। এর আগেও মাশরাফি আর মুশফিকের ভক্তরা মাঠে প্রবেশ করেছিলেন। তবে এমন ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা বরাবরই প্রশ্নের মুখে পড়ে বহির্বিশ্বের কাছে।


ওদিকে, মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গোল করতে পারেনি কোনো দলই। তবে প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জয় করলো স্বাগতিকরা। প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। নেপাল পরিবর্তন আনে ৫টি।

বাধা উপেক্ষা করে জামাল ভূঁইয়ার সাথে সেলফি তুলতে মাঠে দর্শক, হুলস্থূল! | Jamal Bhuyan from SOMOY TV on Vimeo.

মন্তব্যসমূহ