হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সাকিবের নিরাপত্তায় ‘গান ম্যান’ নিয়োগ

 




সাকিব আল হাসানের নিরাপত্তা রক্ষায় একজন ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সশস্ত্র নিরাপত্তারক্ষী সাকিব আল হাসানের বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে থাকবেন। এ খবর জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।


বুধবার নিজামুদ্দিন চৌধুরী বলেন, সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও। বিসিবির তরফ থেকে সাকিবকে একজন দেহরক্ষী দেয়া হয়েছে। তার বাসা থেকে মিরপুর মাঠে আসা যাওয়ার সময় ওই গান ম্যান সাকিবের সঙ্গে থাকবেন।


সম্প্রতি কলকাতায় এক পূজা মণ্ডপ উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান সাকিব আল হাসান। এক যুবক ফেসবুক লাইভে এসে ছুরি হাতে সাকিবকে হত্যার হুমকি দেয়।

পরে সুনামগঞ্জ থেকে ওই যুবককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

মন্তব্যসমূহ