পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

হেফাজতের নেতা মামুনুলকে ‘মাঠে নেমে খেলা’র চ্যালেঞ্জ সাংসদ নিক্সনের

 





হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ‘মাঠে নেমে খেলা’র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সংসদ সদস্য এবং যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।


সোমবার বিকালে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন চত্বরে যুবলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বদিউল আলমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, ‘মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতায় শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। আরে, শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে। যুবলীগের সঙ্গে এক মিনিট লড়াই করার ক্ষমতা নেই। ফাপরবাজি করবেন না।’


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচিত মামুনুল হককে উদ্দেশ্য করে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, ‘কোন দেশের টাকা খেয়ে হঠাৎ করে চাঙা হয়েছেন? দালালি ছেড়ে দেন। এটা স্বাধীন বাংলাদেশ। যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।’

মন্তব্যসমূহ