তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ: হেফাজতের সমাবেশে জনসমুদ্র



মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার দুপুরে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনের লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সকাল ১১টায় শুরু হওয়া সেই সমাবেশ বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নেতা-কর্মী বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেয়।


সমাবেশ পুরানা পল্টন, দৈনিক বাংলা, জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এজন্য এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।


সমাবেশে হেফাজতের মহানগর আমির আল্লামা নুর হোছাইন কাসেমীর সভাপতিত্বে নেতারা বক্তব্য রাখেন।


এ সময় হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দিতে হবে। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।


নুর হোছাইন কাসেমী বলেন, সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।


এ সময় হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দিতে হবে। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।


নুর হোছাইন কাসেমী বলেন, সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

মন্তব্যসমূহ