জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নোয়াখালীতে বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরী ধর্ষণ চেষ্টা

 





নোয়াখালীর সেনবাগ উপজেলায় চলন্ত রিকশায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় তিন বখাটে। শুক্রবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়েনর ৩নং ওয়ার্ডের বড়চারিগাও গ্রামের চৌরাস্তার উত্তরে ঠাকুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে সেনবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, বড়চারিগাও গ্রামের তিন বখাটে এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ, ভুক্তভোগী পরিবার মামলার স্বার্থে এখনই আসামিদের নাম প্রকাশ করছেনা।


জানাযায়, ভুক্তভোগী কিশোরী ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে বাবার সাথে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে নানার বাড়িতে যাচ্ছিলো। যাওয়ার পথে তিন বখাটে কিশোরীর বাবাকে মারধর করে ওই কিশোরীকে রিকশা থেকে তুলে তাকেও মারধর করে ঠাকুর বাড়ির সামনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই কিশোরীর বাবা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাৎক্ষণিক তার মেয়েকে উদ্ধার করে।


সেনবাগ থানার অফিসার ইচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগীয় ভাষ্যমতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

মন্তব্যসমূহ