জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মির্জা ফখরুলের বাসায় দলীয় নেতাকর্মীদের ডিম-পাথর নিক্ষেপ!

 





মনোনয়ন ও মারধরের বিচার না পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম-পাথর নিক্ষেপ করেছেন দলীয় নেতাকর্মীরা। এসময় ওই বাসার সামনে বিক্ষোভ করেন ঢাকা-১৮ আসনের মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। 

এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে চরম ক্ষুব্ধ হয়েছেন মহাসচিবসহ বিএনপি হাইকমান্ড। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুলের বাসার সামনে কয়েকশ’ নেতাকর্মী সমবেত হন। এ সময় তারা ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন মহাসচিবের বাসা লক্ষ্য করে ডিম ও ইট-পাথর নিক্ষেপ করেন। প্রায় আধাঘণ্টা অবস্থান করে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এমন অপ্রীতিকর ঘটনায় আমাদের মহাসচিব খুব মর্মাহত হয়েছেন। ক্ষুব্ধ নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতো। মহাসচিবের উত্তরায় ভাড়া বাসায় গিয়ে এমন ঘটনা ঘটানো সত্যিই বিব্রতকর।

এ ব্যাপারে মনোনয়নবঞ্চিত এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন। কারা ডিম-পাথর বা ইট ছুঁড়েছেন। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি, এ বিষয়ের কিছুই আমি অবগত নই।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে যুবদলের ঢাকা মহানগর সভাপতি এসএম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় দলটি। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণা করেন।

মন্তব্যসমূহ