তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

রায়হান হত্যা: পুলিশ সদস্য হারুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

 





সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় আরেক পুলিশ সদস্যকে রিমান্ডে নিয়েছে পিবিআই।

শনিবার (২৪ অক্টোবর) সকালে পুলিশ লাইন্স থেকে বরখাস্তকৃত কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।


বিকেল পৌনে ৪টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলার আদালতে তাকে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের মহিদুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে গত ২০ অক্টোবর অপর বরখাস্ত কৃত টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।


আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হলেও মূল অভিযুক্ত আকবর হোসেন ভূঁইয়াকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


তবে আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রায়হানের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ আকবরের অবস্থান শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোর রাতে রায়হান আহমদ নামসিলে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন।

মন্তব্যসমূহ