পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

‘বিয়ে করবো’ বলে ডেকে এনে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা

 




নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার সরকারি রাজু অডিটোরিয়ামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নির্যাতিতা বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন।  


অভিযুক্ত আসাদুল হক চৌধুরী শাকিল রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি। উপজেলার পাড়াতলী কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুল হক চৌধুরীর ছেলে।


রায়পুরা থানা পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, ওই স্কুলছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা শাকিলের ছয়মাস ধরে প্রেমের সম্পর্ক চলছে। বিয়ে করার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটোরিয়ামে নিয়ে যায় শাকিল। বিয়ে না হওয়ায় কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে আবারও বাড়ি থেকে ওই অডিটোরিয়ামে ডেকে আনা হয় ছাত্রীকে। এরপর ছাত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা শাকিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অডিটোরিয়াম ঘেরাও করলে শাকিল ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে।

 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

somoynews

মন্তব্যসমূহ