জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

হাজী সেলিমপুত্রের আরও একটি টর্চার সেলের সন্ধান, অভিযান চলছে

 





রাজধানীর চকবাজার এলাকায় হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের আরও একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। ওই চর্টার সেলে দূরবীন, হকিস্টিক, লাঠি, মানুষের হাড়, রশি, ইয়াবা খাওয়ার কয়েলসহ নানা সরঞ্জাম পাওয়া গেছে। 


চকবাজারের ম‌দিনা আশিক টাওয়া‌রের ১৬ তলায় অভিযান চালায় র‌্যাব।  রাত সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।


অভিযানে ওই সময় এক‌টি বড় রু‌মে আরও এক‌টি টর্চার সে‌লের সন্ধান পাওয়া গে‌ছে।  ওই সময় সেল থে‌কে ওয়্যারলে‌সের ক‌ন্ট্রোল ট্রা‌ন্স‌জেস্টার, বাইনাকুলার, হিট দেওয়ার ট্রান্স‌মিটার, ছুড়ি, এক‌টি হকিস্টিক, বাঁধার র‌শি, চোখ বাঁধার গামছা, ইয়াবা খাওয়ার ফ‌য়েল, ওয়া‌কিট‌কি, স্ক্রু ড্রাইভারের এক‌টি বক্স ,স্যাভলন ও ভি‌ডিও রেকর্ডার উদ্ধার করা হয়।


এর আগে রাজধানীর পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের একটি টর্চার সেলের খোঁজ পায় র‌্যাব।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান। 


ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মূলত এই ভবনের পাশের ভবনেই তার টর্চার সেল রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরে আমরা এই ভবনের পাশেই আমরা ইরফান মোহাম্মদ সেলিমের একটি টর্চার সেল পেয়েছি। টর্চার সেলে আমরা বিভিন্ন হ্যান্ডকাপসহ বিভিন্ন কিছু পেয়েছি।’


অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে ঢাকা-৭ আস‌নের সরকার দলীয়  সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফানকে দুই মামলায় ৬ মাস করে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার দেহরক্ষী জাহিদুল ইসলামকেও ৬ মাস করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। 


সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন। 


 যুগান্তর রিপোর্ট 

মন্তব্যসমূহ