জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

স্কুলের বার্ষিক পরীক্ষা হচ্ছে না, আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন: শিক্ষামন্ত্রী

 




এ বছর স্কুলগুলোতে বার্ষিক হচ্ছে না। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য আগের পরীক্ষার ভিত্তিতে এবং ৩০ কর্মদিবসের সিলেবাসের মাধ্যমে মূল্যায়ন হবে শিক্ষার্থীদের।


বুধবার দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবেন এবং উত্তর সংগ্রহ করে জমা দেবেন। তার ভিত্তিতে মূল্যায়ন করবেন কর্তৃপক্ষ। মূল্যায়নে যে সব চিত্র পাওয়া যাবে, পরবর্তী বছরে সে বিষয়ে জোর দেবেন কর্তৃপক্ষ’ যোগ করেন শিক্ষামন্ত্রী।


করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।


এদিকে শিক্ষার্থীদের পাঠচর্চা অব্যাহত রাখতে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।


উল্লেখ্য, করোনার কারণে এ বছর উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা না নিয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফল গড় করে মূল্যায়ন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা দেওয়া হবে।


এর আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করে সরকার।

মন্তব্যসমূহ