তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার দিবে জাপান


করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। বুধবার (৫ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশকে এই সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

দুপুর ১টা ৫ মিনিটে শুরু হওয়া এই ফোনালাপে দু’দেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তা বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন।

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আরও বেশি জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি জাপানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, তিনি রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলবেন।

পিপিই, মাস্ক, গগলসসহ কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় সুরক্ষাসামগ্রী বাংলাদেশকে দেওয়ায় জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

যমুনা টিভি অনলাইন

মন্তব্যসমূহ