পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

শাহেদকে নিয়ে উত্তরার বাসায় অভিযানে র‌্যাব



রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে নিয়ে তার উত্তরার বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাবের একটি দল এ অভিযান চালাচ্ছে। অভিযানে র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম রয়েছেন।

ঘটনাস্থল থেকে সময় টিভির সংবাদকর্মীরা জানিয়েছেন, র‌্যাব সদস্যরা দুইটি শাবল নিয়ে ভেতরে ঢুকেছে। সেখানে হয়তো এমনকিছু লুকিয়ে রাখা হয়েছে, যা ভাঙতে হবে।

এর আগে বুধবার ভোরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে বোরকা পরে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সকাল ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে শাহেদকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় র‌্যাবের দলটি।

সকাল ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁও পুরাতন বিমাবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে র‌্যাব সদর দফতরে তাকে নেয়া হয়।

মন্তব্যসমূহ