হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

টাইগারদের নতুন অধিনায়ক তামিম



পদ ছাড়ার দু’দিন না যেতেই মাশরাফীর উত্তরসূরি নির্ধারণ করলো বিসিবি। ওয়ানডেতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করলো বিসিবি। ১ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হবে তামিমের অধিনায়কত্বের নতুন দায়িত্ব।

শুক্রবার ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মাশরাফী। সিনিয়রদের মধ্য থেকে তার উত্তরসূরী খুঁজে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কার হাতে দেয়া হবে দায়িত্ব সেটা ঠিক করতে রোববার বোর্ড সভায় বসে বিসিবি। দৌড়ে ছিলেন মাহমুদুউল্লাহ রিয়াদও।

বিসিবির পরিকল্পনায় ২০২৩ বিশ্বকাপ। সাকিব আল হাসান ফিরবেন নভেম্বরই। তাহলে কি তামিমের জন্য এটি অন্তবর্তী দায়িত্ব? সে প্রশ্ন রয়েই গেলো। তবে, পারফরম্যান্স দিয়েই উত্তরটা নিশ্চিত করতে পারেন তামিম নিজেই।

মন্তব্যসমূহ