জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫২ জন



এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫২ জন। আজ রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে পাঠানো হয়েছে বলে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ জানান। তিনি জানান, প্রাথমিকভাবে কারও মধ্যে নভেল করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়নি। এখানে সবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। আশকোনায় আবার পরীক্ষা করা হবে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে পাঠানো হয়েছে। সেখানে বিস্তারিত পরীক্ষার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, শনিবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরও ৫৮ বাংলাদেশি। পরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর বিআরটিসি পরিবহণের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা। বাসস

মন্তব্যসমূহ