তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

এপ্রিল থেকে করোনা ভয়াবহ রূপ ধারণ করতে পারে: খোকন



এপ্রিলের শুরু থেকে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন।

রোববার (২২ মার্চ) নগরভবনে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত কমিটির জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতি মুহূর্তকে কাজে লাগিয়ে জনগণের জানমালের নিরাপত্তা দেবে সিটি করপোরেশন। এছাড়া পরিস্থিতি বিবেচনায় লকডাউন করা হবে। এই সিদ্ধান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকেই আসা উচিত।

তিনি আরও বলেন, একই হাসপাতালে করোনা রোগী ও অন্যান্য রোগীর চিকিৎসার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সূত্র: সময় টিভি অনলাইন

মন্তব্যসমূহ