জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আ. লীগকে জড়িয়ে ভোট কমাচ্ছে বিএনপি : কাদের

কল্পবিজ্ঞান লেখক অধ্যাপক ড. জাফর জাফর ইকবালের ওপর হামলার সঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির বক্তব্যে তাদের ভোট কমছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে সেতুভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যান। দাঁদের দুজনের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কাদের এসব কথা বলেন।

কাদের জানান, দেশে নেতিবাচক কিছু ঘটলেই বিএনপি ভাঙা রেকর্ডের মতো আওয়ামী লীগকে অভিযুক্ত করে। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকে বিএনপির সবকিছু এলোমেলো হয়ে গেছে বলেও জানান কাদের। বিএনপি চেয়ারপারসনের কারাদণ্ড হওয়ার পর তার প্রতিবাদে জনগণ মাঠে নামবে-বিএনপি নেতাদের এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘জাফর ইকবালের ওপর হামলায় আওয়ামী লীগের হাত আছে। এটা বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না। একটা জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি তার ভোটই কমাচ্ছে। তারা নিজেরাই নিজেদের সরিয়ে ফেলছে কি না- এটাই আমাদের এখন সন্দেহ হচ্ছে। আমরা তো জানতাম তারা ইলেকশনে আসবে। বেগম জিয়ার অ্যারেস্টের পর সব এলোমেলো হয়ে গেছে।’

মন্তব্যসমূহ