তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

রাস্তা থেকে ছাত্রীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’

সাভারে সাড়ে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক রিকশাচালকের বিরুদ্ধে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাতে সাভারের আড়াপাড়া এলাকায় আবদুল কাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই রিকশাচালক আবদুস সাত্তার পলাতক রয়েছেন। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটি আড়াপাড়া এলাকায় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার সদর থানার শাজাহান কলোনি গ্রামে। সে মা-বাবার সঙ্গে আড়াপাড়া এলাকায় থাকে।

আজ রোববার সকালে সাভার মডেল থানায় সাত্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছে।

মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির এনটিভি অনলাইনকে বলেন, আবদুস সাত্তারকে আটকের চেষ্টা চলছে। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিশুটির বাবা জানান, গতকাল রাতে তাঁর মেয়েকে বাড়ির পাশে একটি রাস্তা থেকে মুখ চেপে ধরে রিকশাচালক আব্দুস সাত্তার শেখ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা মাবাবাকে জানায়। মা-বাবা ঘটনাটি পুলিশকে জানান।

মন্তব্যসমূহ